//

আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবেঃ হাসনাত আব্দুল্লাহ

7 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ৫ ফেব্রুয়ারি ২০২৫
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button
‘রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে’

ফাইল ছবি

 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাত ৯টায় ছাত্র সমাজের উদ্দেশে লাইভে বক্তব্য দেওয়ার কথা। এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ দেশে ফ্যাসিবাদের তীর্থভূমি ধ্বংস করে দেওয়া ঘোষণা দিয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে হাসনাত লেখেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’

 

জানা যায়, রাতে ছাত্রসমাজের উদ্দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেবেন বলে ঘোষণা দিয়েছেন। তার বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

 

এদিকে অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অনলাইন অ্যাকটিভিস্টরা ঘোষণা দিয়েছেন, ঠিক যে সময়ে শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবেন, তখনই ধানমন্ডি ৩২ নম্বরে ভবনে ভাঙচুর চালানো হবে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে  ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.