//

আজ মহাসপ্তমী

9 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
আগামীকাল মহাসপ্তমী

চণ্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শনিবার (১৭ অক্টোবর) নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা সম্পন্ন হবে। পূজা শেষে পুণ্যার্থীরা উপবাস পালন করে অঞ্জলি দেবেন।

শুক্রবার (১৬ অক্টোবর) ষষ্ঠীতে দেবীর প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। পঞ্জিকা মতে, সপ্তমী পূজায় সনাতন ধর্মাবলম্বীরা কৃষি, খনিজ, বনজ, জলজ, প্রাণিজ ও ভূমি সম্পদ রক্ষার জন্য দেবীর কাছে প্রার্থনা করেন। সপ্তমী লগ্নে নবপত্রিকা প্রবেশ একটি ‘প্রতীকী’ পূজা। ‘নবপত্রিকা’ শব্দটির আক্ষরিক অর্থ ৯টি গাছের পাতা। এ পূজায় কদলি বা রম্ভা (কলা), কচু, হরিদ্রা (হলুদ), জয়ন্তী, বিল্ব (বেল), দাড়িম্ব (দাড়িম), অশোক, মান ও ধান এই ৯টি উদ্ভিদকে পাতাসহ একটি কলাগাছের সঙ্গে একত্র করা হয়।

পরে একজোড়া বেলসহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লালপাড়ে সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়। তার কপালে সিঁদুর দিয়ে দেবীপ্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পূজা করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম ‘কলাবউ’।

নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। দুর্গাপ্রতিমার সামনে একটি দর্পণ বা আয়না রেখে সেই দর্পণে প্রতিফলিত প্রতিমার প্রতিবিম্বে বিভিন্ন উপচারে দেবীকে স্নান করানো হয়।

এবার দেবী দুর্গার আগমন হয়েছে ঘোড়ায়। বিসর্জনের পর দেবী ফিরে যাবেন নৌকায়। বাংলাদেশ পূজা উদ্?যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে ২৫৯টি মণ্ডপ-মন্দিরে দুর্গাপূজা হচ্ছে।

 

 

 

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog