//

একরামুজ্জামান ও আবু জাফরকে বিএনপি থেকে বহিষ্কার

5 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ২৮ নভেম্বর ২০২৩
linkedin sharing button
বিএনপির আরও দুই নেতা বহিষ্কারফাইল ছবি

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ একে একরামুজ্জামান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির। দলটি সরকারের পদত্যাগের দাবিতে চূড়ান্ত আন্দোলনে রয়েছে। এজন্য দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে যাবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে-এমন সিদ্ধান্তও দলটির।

জানা গেছে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোমবার মনোনয়নপত্র নেন সৈয়দ একে একরামুজ্জামান।  আর শাহ মো: আবু জাফর বিএনএমে যোগদান করেছেন। তিনিও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন

মতামত দিন

Your email address will not be published.