//

বিএনপির ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান গ্রেপ্তার

3 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ২১ নভেম্বর ২০২৩
মো. হাবিবুর রহমান হাবিব
মো. হাবিবুর রহমান হাবিবছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে (৬৯) গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

আজ মঙ্গলবার র‍্যাব-২ এর পাঠানো এক বার্তায় এ খবর জানানো হয়েছে।

রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব বলেছে, উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মতামত দিন

Your email address will not be published.