//

বিএনপির যুগ্ম মহাসচিব সোহেলসহ ১৪ জনের সাজা

7 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০ নভেম্বর ২০২৩

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। ছবি সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। ছবি সংগৃহীত

 

পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানার করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ১৪ জনের দেড় বছরের সাজা দিয়েছেন আদালত।

সোমবার (২০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

দণ্ডবিধি ১৪৩ ধারায় আসামিদের ছয় মাসের কারাদণ্ডের ও দুই হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে। দণ্ডবিধি ৩২৩ ধারায় এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও দুই মাসের কারাভোগ করতে হবে।

২০১৫ সালের বিএনপির হরতাল অবরোধ চলাকালে নিউমার্কেটর নীলক্ষের ৪ গেটের পুলিশের কাজে বাধা প্রদান করেন আসামিরা। পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেন আসামিরা। এ ঘটনায় নিউ মার্কেট থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন।

তদন্ত শেষে সোহেলসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশ। এরপর দণ্ডবিধি ১৪৩ ও ৩২৩ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ৫ জন আদালতে সাক্ষ্য দেন।

মতামত দিন

Your email address will not be published.