//

বাবাকে না পেলে ছেলেকে, ছেলেকে না পেলে বাবাকে ধরে নিয়ে যাচ্ছে: সেলিমা রহমান

9 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ১০ ডিসেম্বর ২০২৩

 

 

 

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা, ১০ ডিসেম্বর
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা, ১০ ডিসেম্বর ছবি

মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ এখন এক নম্বর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, ১৫ বছর ধরে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা করে নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। গত এক মাসেই বিএনপির প্রায় ২০ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মানববন্ধনে সেলিমা রহমান আরও অভিযোগ করেন, ‘যত নিপীড়ন হচ্ছে, তা বিশ্বের আর কোথাও নেই। বাবাকে না পেলে ছেলেকে, ছেলেকে না পেলে বাবাকে ধরে নিয়ে যাচ্ছে।’

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে সেলিমা রহমান এসব কথা বলেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করে বিএনপি। গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া দলীয় নেতা-কর্মীদের পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেন।

সকাল ১০টা থেকেই নেতা-কর্মীরা মানববন্ধনের জন্য জড়ো হতে থাকেন। বেলা ১১টায় মানববন্ধন শুরু হয়। ১১টা ২৫ মিনিটের দিকে মানববন্ধন শেষ হয়ে যায়। মানববন্ধন চলাকালে পুলিশের অবস্থান দেখা গেছে।

বিএনপির মানববন্ধনের সময় প্রেসক্লাবের সামনে পুলিশের অবস্থান। ঢাকা, ১০ অক্টোবর
বিএনপির মানববন্ধনের সময় প্রেসক্লাবের সামনে পুলিশের অবস্থান। ঢাকা, ১০ অক্টোবর ছবি

মানববন্ধনে অংশ নেওয়ার পরই বিএনপির কেন্দ্রীয় নেতারা চলে যান। তবে দলের অন্য নেতা–কর্মীরা সেখানে অবস্থান করছেন।

সম্মিলিত পেশাজীবী সংগঠনের সদস্যসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা প্রমুখ।

মতামত দিন

Your email address will not be published.