- নিজস্ব প্রতিবেদক
- ৪ ডিসেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত
অবরোধের পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন পালনের ঘোষণা দেন তিনি।
সরকারের পদত্যাগের এক দফাসহ বিভিন্ন দাবিতে আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি।
আগামী বুধবার, ৬ ডিসেম্বর ভোর ৬টা থেকে শুক্রবার, ৮ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। অবরোধের পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন পালনের ঘোষণা দেন তিনি।
রিজভী বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম, খুন, গায়েবি মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সমন্বয়ে ঢাকাসহ সারাদেশের জেলা সদরে ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।’
