//

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

10 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ১৫ মে ২০২৫
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

 

 

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকে ঢাকা থাকলেও স্বস্তির বৃষ্টিতে বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছিল। তবে আবারও বায়ুদূষণ বাড়ছে ঢাকায়। আজ সকাল থেকে আবারও বায়ুদূষণ বাড়ছে ঢাকায়।

বৃহস্পতিবার (১৫ মে) সকালেও শহরটির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী ১৬৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চমতম অবস্থানে রয়েছে ঢাকা। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

একই সময়ে ১০৯২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ। এছাড়া ৫৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে, ভারতের দিল্লি, ১৭৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর এবং ১৭১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে সেনেগালের ডাকার ও ১৬৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

 

 

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.