
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলকে সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
এক বিবৃতিতে অস্টিন জানান, যুক্তরাষ্ট্রের একটি রণতরি ও কয়েকটি যুদ্ধজাহাজ ইসরায়েলের কাছাকাছি পাঠানো হচ্ছে। ইসরায়েলকে সমরাস্ত্রও দেওয়া হবে। এই অঞ্চলে যুদ্ধবিমানও মোতায়েন করবে যুক্তরাষ্ট্র।
ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে পূর্ব ভূমধ্যসাগরে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অস্টিন বলেন, ‘হামাসের সর্বশেষ হামলার লক্ষ্য ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণ প্রক্রিয়াকে ব্যাহত করাও হতে পারে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের জন্য ‘অতিরিক্ত সহায়তার’ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিবিসি জানিয়েছে, রোববার এক বিবৃতিতে হোয়াইট হাউস এ তথ্য জানায়।
বিবৃতিতে আরও বলা হয়, হোয়াইট হাউসের কর্মকর্তারা আমাদের ইসরায়েলি অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবেন। ‘ন্যাশনাল সিকিউরিটি টিমগুলো’ ওই অঞ্চলে ইসরায়েলের সঙ্গে নিযুক্ত রয়েছে।
বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী প্রতিষ্ঠান সিবিএসের সঙ্গে কথা বলার সময় ব্লিঙ্কেন জানান, তাদের কর্মকর্তারা হামাস যোদ্ধাদের কাছে মার্কিন নাগরিকদের হত্যা এবং বন্দিদের বিষয়ে তদন্ত প্রতিবেদন তৈরির কাজ করছে।
তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না। তবে এ বিষয়ে যে প্রতিবেদনগুলো পেয়েছি, সেটা নিশ্চিত কি না তা দেখার জন্য আমরা খুব সক্রিয়ভাবে কাজ করছি।
আন্তর্জাতিক ডেস্ক,
৮ অক্টোবর, ২০২৩

ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে গতকাল শনিবার সকালে আকস্মিক অভিযান শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের এ অভিযানে রোববার পর্যন্ত ছয়শরও বেশি ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। তবে সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন হামাসের যোদ্ধা ও সাধারণ ফিলিস্তিনিরাও।
‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে হামাস এই বিশাল অভিযান শুরুর পরই বিশ্বের বিভিন্ন দেশ হামাসের পক্ষ নিয়েছে। এছাড়া অনেক দেশের সাধারণ মানুষ বিজয় মিছিল করেছেন।হামাসের সবচেয়ে বড় সহায়তাকারী ইরান— রক্তক্ষয়ী এ অভিযানকে ‘সাফল্য’ হিসেবে দেখছে। ইরান সরকারের সর্বোচ্চ পর্যায়ের নেতারা হামাসের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।
অপরদিকে এশিয়ার পাওয়ার হাউজ চীন পরোক্ষভাবে ফিলিস্তিন এবং হামাসের পক্ষ নিয়েছে। দেশটি জানিয়েছে, এই সংঘাত বন্ধের একমাত্র উপায় হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।আরব বিশ্বের দেশ তিউনিশিয়ায় হামাসের পক্ষে বিশাল মিছিল হয়েছে। দেশটির হাজার হাজার মানুষ এতে অংশ নেন। এছাড়া তুরস্কেও দেখা গেছে একই চিত্র। এছাড়া লেবাননেও হয়েছে বিশাল মিছিল।
মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ কাতার সরাসরি ফিলিস্তিনি যোদ্ধা তথা হামাসের পক্ষে কথা বলেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হামাসের এই হামলার জন্য শুধুমাত্র ইসরায়েল একা দায়ী। কারণ তারা ফিলিস্তিনের ওপর অত্যাচার নির্যাতন ও পবিত্র আল-আকসা মসজিদে হামলা চালিয়ে এই হামলার পথ উন্মুক্ত করেছে।
অপরদিকে সৌদিও এই যুদ্ধের জন্য ইসরায়েলকে দোষারোপ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা বার বার হুঁশিয়ারি দিয়েছিল, ফিলিস্তিনিদের উপর যে অব্যাহত নির্যাতন চালানো হচ্ছে এবং এরমাধ্যমে যে ক্ষোভ জমা হচ্ছে সেটি বিস্ফোরিত হতে পারে। আর এবার সেই বিস্ফোরণই ঘটেছে।
যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়াও হামাসের এই হামলাকে সমর্থন জানিয়েছে। দেশটি বলেছে, হামাসের এই অভিযান একটি ‘বড় অর্জন’ এবং তারা ‘ইহুদি সন্ত্রাসীদের’ বিরুদ্ধে শুরু হওয়া এই লড়াইকে সমর্থন জানায়।এশিয়ার অপর দেশ আফগানিস্তানও সরাসরি হামাসের পক্ষে অবস্থান নিয়েছে। দেশটির বর্তমান শাসক তালেবান বলেছে, ‘অত্যাচারিত ফিলিস্তিনিদের অধিকার পদদলিত করার ফলাফল হলো এই হামলা।’
নিজস্ব প্রতিবেদক,
৮ অক্টোবর, ২০২৩

ছবিঃ সংগৃহীত
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ ছাড়া বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা।রোববার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমরা ইসরায়েল ও ফিলিস্তিন উভয়কে সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য এবং দু’পক্ষেই আরও নিরীহ প্রাণহানি এড়াতে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানাই। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে বসবাস এবং ফিলিস্তিনি ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন এ অঞ্চলে শান্তির পথ প্রশস্ত করবে না। কার্যকর সমাধান হিসেবে বাংলাদেশ একটি দ্বি-রাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা, ফিলিস্তিন এবং ইসরায়েলের স্বাধীন ও দখলমুক্ত সহাবস্থান সমর্থন করে।
জাতিসংঘ রেজল্যুশনের ২৪২ ও ৩৩৮ ধারাকে এ প্রক্রিয়ার ভিত্তি হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ ব্যবস্থা ওই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে। এ ছাড়া বাংলাদেশ সংঘাতে অত্যধিক এবং নির্বিচারে শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে জোর দিয়ে আরও উল্লেখ করা হয়, কেবল সংলাপ এবং কূটনীতির মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একটি স্থায়ী সমাধান সম্ভব। এ লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
জ্যেষ্ঠ প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৩

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২ কোটি ৯০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।রোববার (৮ অক্টোবর) বাড্ডা ও নতুন বাজার এলাকায় ডিএনসিসির মশকবিরোধী ঝটিকা অভিযান পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।
ডিএনসিসি মেয়র বলেন, ‘মোবাইল কোর্ট পরিচালনা করে এখন পর্যন্ত ২ কোটি ৯০ লাখ টাকা জরিমানা করেছি। আমরা যদি এডিস মশা না পেতাম, তাহলে তো জরিমানা করতাম না। একেকদিন কারো বাড়িতে পাঁচ লাখ, কারো অফিসে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এমনকি একদিনে ২৫ লাখ টাকাও জরিমানা করা হয়েছে। আজকেও বিশেষ অভিযান চলছে।’
তিনি বলেন, ‘অক্টোবর মাসে কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ হচ্ছে। এই আবহাওয়ায় এডিস মশার লার্ভা বেশি জন্মায়। বর্তমান পরিস্থিতিতে আমরা একটি নতুন পরিকল্পনা নিয়েছি। আমরা আমাদের আওতাধীন থানাভিত্তিক অভিযান চালাচ্ছি। এতে আমরা বেশি এলাকায় যেতে পারব এবং মশা নিধন করতে পারব।’নতুন এ পরিকল্পনা সম্পর্কে ডিএনসিসি মেয়র বলেন, ‘প্রতিটি থানাকে প্রথমে ছয়টি জোনে ভাগ করেছি। আবার এ ছয়টি জোনের প্রতিটিকে ১০ ভাগ করে নিয়েছি। অর্থাৎ প্রতিটি থানাকে ৬০ ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগে গতকাল (শনিবার) থেকে আমাদের টিম মশা নিধনের কাজ করছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ কার্যক্রম চলবে। এরপর আমরা সিটি কর্পোরেশন থেকে জরিপ করব এবং স্বাস্থ্য অধিদপ্তরকেও জরিপ করতে বলব। প্রয়োজনে আমরা আমাদের এ কার্যক্রম আরও এক সপ্তাহ বাড়িয়ে দেব।’নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা চাই না জরিমানা করতে। এডিস মশা ড্রেনে হয় না, বাসা বাড়িতে হচ্ছে। বিশেষ করে যেখানে কার পার্কিং এবং গাড়ি ধোয়ার কাজ করা হয়, সেখানে এডিস মশা জন্মাচ্ছে। গাড়ি ধোয়ার পর সেই জায়গায় একটু ব্লিচিং পাউডার কিংবা কেরোসিন ছিটিয়ে দিলেই হয়। আমি সবাইকে অনুরোধ করব যে, পাড়া-মহল্লা, মসজিদ, প্যাগোডা, স্কুলে সব জায়গায় যেন আলোচনার বিষয়বস্তু হয় এডিস মশা। আসুন আমরা সবাই একটি সামাজিক আন্দোলন গড়ে তুলি, এডিস মশার জন্য যার যার বাসা বাড়ি পরিষ্কার রাখি।’
‘এখনো আমরা চ্যালেঞ্জের মধ্যে আছি। এ চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমি জনসাধারণকে অনুরোধ করব যে, আপনারা কোথাও পানি জমতে দেখলে আমাদের হটলাইনে কল করুন। এছাড়া আমাদের ওয়েবসাইটে গেলে এখন দেখা যাবে, কোন ওয়ার্ডে কে মশক সুপারভাইজার, কে সহকারী হেলথ অফিসার, কে ডেপুটি সহকারী হেলথ অফিসার। সবার নম্বর দেওয়া আছে। আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন।’
এসময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুম গণি ও ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম।

কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলাম রফিক দৈ বা এ

সিলেটঃ জুড়ীতে মিছিল করার সময় নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে পুলিশ বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আসামি করে যে মামলা করেছে, তাতে মৃত ও বিদেশে অবস্থানকারীদের নাম এসেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ‘জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা জনসাধারণের যান চলাচল বন্ধ ও নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য উত্তেজিত হয়ে রাস্তায় মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধা অমান্য করে তারা মিছিল শুরু করেন। পরে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে সরকারি কাজে বাধা দেন।’
অনুসন্ধানে জানা যায়, এজাহারের ১১ নম্বর আসামি লোকমান হোসেন উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের রুমুজ আলীর ছেলে। লোকমান মারা যান ২০১৭ সালের ৪ আগস্ট।
অন্যদিকে মামলার ছয় নম্বর আসামি করা জায়েদ আহমদ সাত বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। তিনি উপজেলার হামিদপুর গ্রামের মৃত ফয়জুল্লাহর ছেলে।
আরেক আসামি ফুলতলা বাজারের ইব্রাহিম আলীর ছেলে নাঈম উদ্দিন আট বছর আগে প্রথমে কাতার যান। এখন তিনি পর্তুগালে আছেন। নাঈমকে এই মামলার ২৪ নম্বর আসামি করা হয়েছে।এ অবস্থায় মৃত ও প্রবাসীদের নামে মামলার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আসামিদের স্বজন ও স্থানীয়রা।মামলার ১১ নম্বর আসামি মৃত লোকমান হোসেনের বড় ভাই মাহতাব আহমদ বলেন, ‘আমার ভাই লোকমান ছয় বছর দুই মাস আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। প্রশাসনের কাছে আমার প্রশ্ন, আমার ভাই কবর থেকে উঠে এসে কীভাবে মিছিলে অংশ নিল? মৃত ব্যক্তির নামেই যদি মামলা হয়, তাহলে আমরা যারা জীবিত আছি তাদের ওপর কী ধরনের অত্যাচার চলছে তা একবার আপনারা ভেবে দেখেন।’লোকমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজাও।
প্রবাসী জায়েদ আহমদের বড় ভাই আব্দুস শুকুরের ভাষ্য, তার ভাই ২০১৮ সাল থেকে প্রবাসে আছেন। তিনি বলেন, ‘প্রবাসে থেকেও আমার ভাই কীভাবে মামলার আসামি হলেন তা ভেবে আমাদের অবাক লাগছে। পুলিশের কিন্তু লাগছে না। এমনকি যারা রাজনীতির সঙ্গে জড়িত নন, তাদেরও আসামি করা হয়েছে এই মামলায়।’প্রায় একইরকম অভিমত ব্যক্ত করেন পর্তুগাল প্রবাসী নাঈম আহমেদের বাবা ইব্রাহিম আলী।পর্তুগাল প্রবাসী নাঈম আহমদের বাবা ইব্রাহিম আলী বলেন, আমার ছেলে প্রায় আট বছর যাবদ প্রবাসে আছে। প্রবাস থেকে কিভাবে মিছিলে অংশ নিল এবং মামলার আসামি তা আমাদের বোধগম্য হচ্ছে না।এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুসারে মামলার আসামি নির্ধারণ করা হয়েছে। তদন্ত করে বিষয়টি সংশোধন করা হবে।’
নগর প্রতিনিধি,
৮ অক্টোবর, ২০২৩

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছবিঃ ফাইল চিত্র
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড এক সংবাদ সম্মেলন ডেকেছে। সোমবার (৯ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদারের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, দুই মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে তাকে। গত বছরের জুনে খালেদা জিয়ার অ্যানজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।
চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পাশাপাশি কিডনি সমস্যায় ভুগছেন। তার হার্টের তিনটি ব্লকের মধ্যে একটিতে রিং পরানো হয়েছে। বিভিন্ন সময়ে তার পেটে পানি জমে যায়। তখন তাকে সিসিইউতে নেওয়ার প্রয়োজন পড়ে। এছাড়া আর্থরাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত ও চোখের প্রদাহ, হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি। যে কারণে দেশে খালেদা জিয়ার সম্পূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব নয়। যেহেতু তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না, তাই দেশে জোড়া-তালি দিয়ে তার চিকিৎসা চালিয়ে নেওয়া হচ্ছে। যখন যে রোগ দেখা দিচ্ছে, ওষুধ দিয়ে সেটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। এই অবস্থায় খালেদা জিয়া কবে হাসপাতাল থেকে আবার বাসায় ফিরবেন তা বলা সম্ভব নয়।
গত ৯ আগস্ট খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার কয়েকদিন পর লন্ডন থেকে দেশে আসেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান সিঁথি। বর্তমানে প্রতিদিন নিয়ম করে বড় একটা সময় হাসপাতালে শাশুড়িকে সময় দিচ্ছেন তিনি।

এ কে আব্দুল মোমেন। —ফাইল চিত্র
সিলেটঃ ত্রিপুরায় ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু যে ভাবে ভারত-বাংলাদেশকে যুক্ত করেছে, ঠিক সেই ভাবে অসমের করিমগঞ্জে কুশিয়ারা নদীর উপরে আর একটি সেতু নির্মিত হতে চলেছে বলে জানালেন পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন৷ তিনি জানান, সে জন্য এরই মধ্যে সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে৷ পাশাপাশি তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসাহীন যাতায়াতের পক্ষপাতী বলে মন্তব্য করেছেন মোমেন।
বরাক উপত্যকার উপর দিয়ে দেশভাগ হলেও এই অঞ্চল থেকে যাঁরা বাংলাদেশে আসেন, তাঁদের ভিসার জন্য গুয়াহাটি বা আগরতলা যেতে হয়৷ এই সমস্যা সমাধানে শিলচরে ভিসা অফিস স্থাপনের দাবি জানায় অসমের নাগরিক অধিকার রক্ষা কমিটি৷ বরাকবাসীর তরফে শিলচরে ভিসা কার্যালয় স্থাপনের দাবিতে মোমেন অবশ্য বেশি আগ্রহ দেখাননি৷ শুধু বলেন, তিনি এ ব্যাপারে খোঁজ নেবেন৷ কিন্তু ভিসাহীন ভারত-বাংলাদেশ যাতায়াতের পক্ষপাতী বলেই মন্তব্য করেন মোমেন৷ ভারতের বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংহের দিকে তাকিয়ে হাসতে হাসতেই বলেন, “আমরা তো ভারতের সঙ্গে অবাধ সম্পর্কই চাই৷” রাজকুমার রঞ্জন এ নিয়ে কোনও মন্তব্যই করেননি। শুক্রবার বাংলাদেশের সিলেটে তিন দিন ব্যাপী শিলচর-সিলেট উৎসবের উদ্বোধন হয়৷ মোমেনই এর উদ্বোধন করেন৷
শনিবারের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ৷ তিনি ভারত-বাংলাদেশ মৈত্রীর কথাই বারবার উল্লেখ করেন৷ উপস্থিত ছিলেন ত্রিপুরার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল, মেঘালয়ের সাংসদ ভিনসেন্ট পলা, পশ্চিমবঙ্গের প্রাক্তন সাংসদ স্বপন সেনগুপ্ত৷
ক্রিড়া ডেস্ক
০৮ অক্টোবর,২০২৩

ক্রিড়া ডেস্কঃ সেমিফাইনালে খেলার প্রাথমিক লক্ষ্য নিয়ে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচে ৬ উইকেটের দাপুটে জয় দিয়ে টাইগারদের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছে। ম্যাচজুড়ে দারুণ প্রভাব ছিল বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের। ব্যাট-বল ও ফিল্ডিংয়ে মিরাজ এবং অসাধারণ নেতৃত্ব গুণের জন্য সাকিব বাড়তি নজর কেড়েছেন। বিষয়টি নিয়ে ম্যাচের ধারাভাষ্যকাররাও ছিলেন প্রশংসায় পঞ্চমুখ। এবার পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজাও সাকিব-মিরাজকে নিয়ে মন্তব্য করেছেন।
সাকিব ও মিরাজের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। এ জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। মিরাজকে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং সাকিবকে তিনি অনুপ্রেরণাদায়ী অধিনায়ক বলে উল্লেখ করেন।
আফগানদের বিপক্ষে বাংলাদেশের বড় জয় আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন রমিজ, ‘সামনে এই জয়টা নিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসী বোধ করবে। পাশাপাশি এটাও অনুভব করবে যে বিশ্বকাপে তারাও আছে। সব মিলিয়ে খুবই দৃঢ় পারফরম্যান্স। আর যে বড় ব্যবধানে তারা আফগানিস্তানকে হারিয়েছে, নেট রান রেটেও সুবিধা পাবে অনেক।’
মিরাজ প্রসঙ্গে তার মন্তব্য, ‘মেহেদী হাসানের মধ্যে অনেক প্রতিভা আছে। ও যেভাবে খেলে, সেটা দারুণ। তার শরীরী ভাষাও বেশ প্রভাব রাখার মতো। এর মধ্যে সে নিজের উপস্থিতির জানান দেয়। এর আগে ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে এক–দুই ইনিংসে সে দারুণ খেলেছিল। এরপর থেকে সে আর পেছনে ফিরে তাকায়নি। তার পারফরম্যান্স খুবই নিখুঁত। বোলিংও সে আত্মবিশ্বাসের সঙ্গে করে। তার বোলিং অ্যাকশনও খুব সুন্দর। এই ম্যাচে দারুণ অফ স্পিন করেছে সে। ৩ উইকেটের সঙ্গে ৫০ রান—এর চেয়ে ভালো পারফরম্যান্স আসলে হতে পারত না। তার জন্য দলও বেশ আত্মবিশ্বাস পেয়েছে। ও খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার ছন্দে থাকা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
কঠিন পরিস্থিতিতে দলকে সাকিব পথ দেখান বলে মন্তব্য রমিজের, ‘সাকিব আল হাসান মানসম্পন্ন একজন ক্রিকেটার। তার অভিজ্ঞতাও দারুণ। সে এই ম্যাচে প্রথম সারির ব্যাটসম্যানদের আউট করেছে। সাকিব এসে শুধু পরিস্থিতিই সামাল দেয় না, বরং কঠিন পরিস্থিতিতে সে বোলিং করে। সে অধিনায়কত্বও বেশ ভালো করেছে, এর ফলে আত্মবিশ্বাসও তার অনেক বাড়বে। দেখুন, সে নিজেও খুব ভালো পারফর্ম করেছে। আর অধিনায়ক সব সময়ই দলের জন্য অনুপ্রেরণা হতে চেষ্টা করে। আর এতে ডাগআউটে আপনি কিছু বললে, সেটাকেও শ্রদ্ধার চোখে দেখা হয়। খুবই ভালো পারফরম্যান্স।’
গতকাল আফগানিস্তান মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায়। জবাবে ৩৫তম ওভারেই ৬ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। এদিন বল হাতে ৯ ওভারে ৩ মেডেনসহ ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মিরাজ। এরপর ব্যাটিংয়ে খেলেন ৫৭ রানের দারুণ এক ইনিংস। সামনে থেকে নেতৃত্ব দেওয়া সাকিব ৮ ওভারে ৩০ রান খরচায় ৩ উইকেট নেন। একই ভেন্যুতে বাংলাদেশের পরের ম্যাচ ১০ অক্টোবর, প্রতিপক্ষ ইংল্যান্ড।

নিয়ম অনুযায়ী, এশিয়া-ওশেনিয়া অঞ্চলে হবে ২০৩৪ সালের বিশ্বকাপ। সুযোগ পেয়েই তাই আবেদনে দেরি করেনি দেশটি। কাতারের পর মধ্যপ্রাচের দেশ হিসেবে গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজন করতে চায় তারা। আর এরইমাঝে আশপাশ থেকে সমর্থন পেতেও শুরু করেছে।
সৌদি আরবের ২০৩৪ সালের বিডের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ এবং মালদ্বীপ ফুটবল ফেডারেশন। ফেসবুক পোস্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনে সৌদি আরব ফুটবল ফেডারেশনের বিডে পূর্ণ সমর্থন জানিয়েছে। একইভাবে বিবৃতির মাধ্যমে সমর্থন ব্যক্ত করেছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ মালদ্বীপ।
এর আগে, গতকাল বুধবার ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজক দেশের নাম ঘোষণা করেন ফিফার প্রধান জিওভান্নি ইনফান্তিনো। শততম বছরের বিশ্বকাপ আয়োজনে আয়োজক হবে মোট ৬ দেশ। স্পেন, পর্তুগালের পাশাপাশি থাকবে মরক্কো। আর টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে।
ফিফার পক্ষ থেকে জানানো হয়, প্রথম তিন ম্যাচ হবে দক্ষিণ আমেরিকায়। এরপর টুর্নামেন্ট চলে যাবে ইউরোপ এবং আফ্রিকায়। ৬ দেশের প্রত্যেকেই আয়োজক হিসেবে সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে।