বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী
০৯ অক্টোবর, ২০২৩

চিত্রঃ সংগৃহীত
পটুয়াখালীঃ পটুয়াখালীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে শহরের বনানী মোর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফিরে যাওয়ার পথে তাদের ওপর হামলার ঘটনা ঘটছে। সোমবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের সবুজবাগ মোড়, সিংগাড়া পয়েন্ট ও ডিসির বাংলোর সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে।
পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করে নেতাকর্মীরা বাসায় ফিরে যাওয়ার সময় ছাত্রলীগ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়েছেন মাদার বুনিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান ও মো. হাসিব। তারা পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তি আছেন। হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। পটুয়াখালী জেলা ছাত্রলীগ আজকে যে হামলা করেছে তা খুবই ন্যাক্কারজনক।
