//

নসরুল হামিদের ২০০ কোটি টাকার জমি জব্দের আদেশ

7 মিনিট পড়ুন

 

  • নিজস্ব প্রতিবেদক
  • ৩০ এপ্রিল ২০২৫
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button

নসরুল হামিদের ২০০ কোটি টাকার জমি জব্দের আদেশ

 

 

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর গুলশানে থাকা ৩৭ দশমিক ৯৫ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।এই জমির বাজার মূল্য ২০০ কোটি টাকা বলে আদালতে করা আবেদনে উল্লেখ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম জমি জব্দ চেয়ে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, আসামি নসরুল হামিদ বিপুর নামে স্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। নসরুল হামিদের নামে অর্জিত স্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে। যা তদন্তের স্বার্থে আসামি নসরুল হামিদের নামে অর্জিত এসব স্থাবর সম্পদ জব্দ করা আবশ্যক।

এর আগে গত ২০ এপ্রিল নসরুল হামিদ বিপুর ঢাকার একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট, তিনটি গাড়ি জব্দ এবং ৭০টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।ব্যাংক অ্যাকাউন্টগুলোতে ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা রয়েছে।

 

 

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.