//

ইরানের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম

8 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
facebook sharing button
print sharing button
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে বলে জানানো হয়েছে। এর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বেড়েছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ২.৩০ ডলার বা ২.৪৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫.৪০ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ২.৬০ ডলার বা ২.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯২.৬৩ ডলারে ওঠে। দিনের শুরুতে মার্কিন অপরিশোধিত তেলের দাম ৩ ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছিল।

ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড বৃহস্পতিবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়। তাদের দাবি, তেলবাহী ট্যাংকারসহ কোনো বাণিজ্যিক জাহাজ এ পথ দিয়ে চলাচলের চেষ্টা করলে তা লক্ষ্য করে গুলি চালানো হবে।

বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করে। ফলে এই রুট বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয় এবং বাজারে তেলের দাম দ্রুত ঊর্ধ্বমুখী হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পাওয়ায় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে।

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.