//

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণ ও পরীক্ষার সম্ভাব্য তারিখ জানা গেল

7 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ আগামী ৩ নভেম্বর থেকে শুরু হতে পারে। এক সপ্তাহ ধরে ফরম পূরণের কার্যক্রম চলার পর আগামী ২ ডিসেম্বর এ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।

এর আগে শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগামী এক মাসের মধ্যে এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি কমাতে দ্রুত সময়ের মধ্যে এ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ফরম পূরণ ও পরীক্ষার চূড়ান্ত সময়সূচি শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হবে।

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.