//

ব্যবসায়ী সঞ্জয় মন্ডলকে হেনস্থার চেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে এলাকায় তীব্র ক্ষোভ

7 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক

 

 

 

 

 

নেছারাবাদ উপজেলার ৭ নং গুয়ারেখা ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী সঞ্জয় মন্ডলের নামে ফেসবুকে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করা হয়েছে। স্থানীয় কতিপয় দুষ্টুচক্র এই অপপ্রচার চালিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এর কারন হিসেবে অনুমান করা হয়েছে সঞ্জয় মন্ডলকে ভয় ভীতি প্রদর্শন করে টাকা পয়সা আদায় করে নেওয়া।

ইতিমধ্যে বিষয়টি নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন একজন মানুষ পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করেছেন সেখানে কেন মানুষ তার প্রতি এমন আচরন করে। অবশ্য কারন হিসেবে সকলেই সঞ্জয় মন্ডলের সৎ এবং সহজ সরলতাকে পুঁজি করে সমাজের কিছু দুষ্টুচক্র এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সঞ্জয় মন্ডল বলেন আমার নামে যারা মিথ্যা প্রচারণা চালাচ্ছেন তারা কখন‌ই সমাজের ভালো কিছু করতে পারবে না।

সঞ্জয় মন্ডলের নামে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের বিষয়টি হিন্দু ধর্মীয় কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব টুটুল আইচের নজরে আসলে তিনি প্রতিবেদকে জানিয়েছেন বর্তমান বাংলাদেশে সঞ্জয় মন্ডলের মত সৎ এবং পরোপকারী মানুষকে হয়রানি করার সুযোগ নেই। যদি কোন ব্যক্তি কিংবা দল সঞ্জয় মন্ডলকে হয়রানি করে তাহলে বিষয়টি সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করা হবে।

 

 

 

মতামত দিন

Your email address will not be published.