//

যেসব দেশ ট্রাম্পের সম্ভাব্য ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে

9 মিনিট পড়ুন
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ১৫ মার্চ ২০২৫
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button
ট্রাম্পের সম্ভাব্য ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে যেসব দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

 

বিশ্বের ৪১টি দেশের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।বিষয়টির সঙ্গে পরিচিত সূত্র এবং বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা অভ্যন্তরীণ এক মেমোর বরাতে এই সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে কোনো কোনো গণমাধ্যম ৪৩টি দেশের কথা বলছে।

প্রতিবেদন অনুসারে, সম্ভাব্য এই নিষেধাজ্ঞার মুখে পড়া দেশগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপে রয়েছে ১০টি দেশ—আফগানিস্তান, ইরান, কিউবা, উত্তর কোরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। এই দেশগুলোর নাগরিকদের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আদেশ কার্যকর হলে এসব দেশের নাগরিকরা কোনো প্রকার মার্কিন ভিসার জন্য আবেদন করতে পারবেন না।

দ্বিতীয় গ্রুপে রয়েছে ৫টি দেশ— ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার এবং দক্ষিণ সুদান। নিষেধাজ্ঞা কার্যকর হলে এসব দেশের নাগরিকরা শিক্ষার্থী ও ভ্রমণ ব্যতীত অন্যান্য ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বাদবাকি ২৬টি দেশ রয়েছে তৃতীয় গ্রুপে। এই দেশগুলো হলো অ্যাঙ্গোলা, অ্যান্টিগা অ্যান্ড বারবোডা, বেনিন, ভুটান, বুরকিনা ফাসো, বেলারুশ, পাকিস্তান, তুর্কমেনিস্তান, কেপ ভার্দে, কম্বোডিয়া, ক্যামেরুন, চাদ, ডেমোক্রেটিক রিপাবলিক অব (ডি আর) কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ডমিনিকা, গাম্বিয়া, লাইবেরিয়া, রিপাবলিক অব কঙ্গো, মালাউই, মৌরিতানিয়া, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেইন্ট লুসিয়া, সাও তোম অ্যান্ড প্রিনসিপি, সিয়েরা লিওন, পূর্ব তিমুর এবং ভানুয়াতু।

 

 

 

মতামত দিন

Your email address will not be published.