//

ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

8 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ৬ মার্চ ২০২৫
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button
ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

 

 

প্রশ্ন: সেহরির সময়ে গোসল ফর‍জ হলে করণীয় কি?

উত্তর: যদি সময় ও সুযোগ থাকে তাহলে সেহরির সময় শেষ হওয়ার পূর্বেই যথা নিয়মে ফরজ গোসল করে নিবেন। যদি তা না পারেন তাহলে আপনার উপর ফরজ হল, ফজরের ওয়াক্ত থাকতেই গোসল করে যথাসময়ে নামায আদায় করা।

 

কেননা, গোসল ফরজ হওয়া সত্ত্বেও বিনা ওজরে গোসল না করে অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়া মারাত্মক গোনাহ। এক্ষেত্রে অলসতা বা তীব্র লজ্জা গ্রহণযোগ্য কোন ওজর নয়; যার কারণে নামায আদায়ে এ বিলম্ব করা যেতে পারে। (বাদায়ে, ১/১৫১)

 

উল্লেখ্য, যার ওপর গোসল ফরজ তিনি গোসল না করে সেহরি খেতে কোনো নিষেধ নেই। তবে এমতাবস্থায় কুলি করে এবং উভয় হাত ধুয়ে পানাহার করা উত্তম।

 

 

হাদিসে এসেছে, উম্মুল মুমিনীন উম্মে সালামা (রা.) বর্ণনা করেন: সহবাসের ফলে মাঝে-মধ্যে না-পাকি অবস্থায় রাসূল সা. সুবহে সাদিক অতিক্রম করতেন, অত:পর গোসল করে রোজা রাখতেন। (বুখারি ১৯২৬)

গোসল ফরজ অবস্থায় নামাজ, তাওয়াফ, কুরআন তেলাওয়াত ও স্পর্শ করা এবং মসজিদে গমণ করা ছাড়া অন্যান্য সবধরণের কাজ করা যায়। (বুখারি ২৭৯) সুতরাং সেহরিও খাওয়া যাবে।

 

তবে অন্যান্য কাজ একেবারে নিষেধ না হলেও কোনো কাজ করার আগে গোপনাঙ্গ ধুয়ে নেয়া ও ওজু করে করে নেওয়ার কথা একাধিক হাদিসে এসেছে।

 

যেমন, হজরত আয়েশা (রা.) বলতেন , তোমাদের কেউ স্ত্রী সহবাস করলে, অতঃপর গোসলের পূর্বে ঘুমানোর ইচ্ছা করলে সে নামাযের ওজুর মত ওজু না করে ঘুমাবে না। (মুয়াত্তা মালিক ৭৭)

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.