//

আয়নাঘর পরিদর্শনের পর ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক: অর্ক দেব

13 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ১২ ফেব্রুয়ারি ২০২৫
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button
আয়নাঘর পরিদর্শনের পর ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক

ছবি: সংগৃহীত

উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত হয় ৬ ফেব্রুয়ারি। এক সপ্তাহের মাথায় তারা ঘুরে দেখলেন গোপন বন্দিশালা। আর প্রকাশ্যে এলো সেসব ছবি।

বুধবার দুপুরে ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ে  ‘আয়নাঘর’ পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তার সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন, ভারতীয় সাংবাদিক অর্ক দেব। তিনি এখন ‘ইনস্ক্রিপ্টি ডটমির’ সম্পাদক। এর আগে, আনন্দবাজার ও নিউজ এইটিন সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি।

আয়নাঘর পরিদর্শন শেষে অর্ক দেব একটি ইলেকট্রিক চেয়ারের ছবি ফেসবুকে পোস্ট করেন।

 

 

তিনি লিখেছেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার (আগারগাঁও অঞ্চলে)। ‘হাই ভ্যালু’ বন্দিদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার।

 

ডিজিএফআইয়ের কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ একজস্ট ফ্যান চলত এই ঘরগুলিতে, ফ্যান বন্ধ হলেই কান্না আর গোঙানির শব্দ শুনতে পাওয়া যেত। আর কিছুক্ষণ। আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে।

 

আরেকটি পোস্টে অর্ক বলেন, এখানে বন্দি ছিলেন মাইকেল চাকমা। তিনি মাইকেল চাকমার বক্তব্য তুলে ধরে বলেন, প্রথম যে দুটো রুম দেখা যাচ্ছে ঠিক এই রুমগুলোর মধ্যে ১১৩ নম্বর সেল যেটি একেবারে বাথরুমের পাশে এবং সেলের ভেতর ঢোকার সময় বাঁ সাইডের কোনায় একটি সিসি ক্যামেরা ২৪ ঘণ্টা চালু থাকে। এই সেলে আমি প্রায় দুই বছর বন্দি ছিলাম। একই লাইনের ১১৭ নম্বর রুমে ছিলাম প্রায় দেড় বছরের একটু বেশি। নিচের রুমগুলোর মধ্যে ১০৪ নম্বর রুমে ছিলাম এক বছরের কাছাকাছি। ১০৪-এর পরে ১০৫ নম্বর সেল। এর পরে টয়লেট, বাথরুম ও চুল কাটার সেল। চুল কাটার সেল নম্বর ১০৬। এ ছাড়া আরো অনেক রুমে আমাকে রাখা হয়।

 

শুধু রাজধানী ঢাকা নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়নাঘরও খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

শফিকুল আলম বলেন, দেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘর আছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশেই এসব হয়েছে।

 

 

 

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog