//

বাংলাদেশে নির্বাচনের আগে সহিংস দমনপীড়ন চলছে: হিউম্যান রাইটস ওয়াচ

9 মিনিট পড়ুন
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২৭ নভেম্বর ২০২৩
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)ছবি: এইচআরডব্লিউর ফেসবুক থেকে নেওয়া

 

২০২৪ সালের ৭ জানুয়ারির সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশের কর্তৃপক্ষ দেশটির বিরোধী নেতা-কর্মী-সমর্থকদের লক্ষ্যবস্তু করছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গতকাল রোববার এক বিবৃতিতে এ কথা বলেছে।

এইচআরডব্লিউর বিবৃতিটি সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে সংগঠনটি বলেছে, বাংলাদেশের কর্তৃপক্ষের উচিত, নিরপেক্ষভাবে সহিংসতার সব ঘটনা তদন্ত করা। এর মধ্যে এমন সব ঘটনাও আছে, যে ক্ষেত্রে একপক্ষ অপর পক্ষকে দোষারোপ করেছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৮ অক্টোবর প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি পূর্বপরিকল্পিত সমাবেশের পর থেকে প্রায় ১০ হাজার বিরোধী নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। চলমান সহিংসতায় পুলিশের দুই কর্মকর্তাসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ।

এইচআরডব্লিউর এশিয়া-বিষয়ক জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনার বলেছেন, বাংলাদেশ সরকার কূটনৈতিক অংশীদারদের কাছে দাবি করছে, তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু একই সঙ্গে দেশটির রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধীদের দিয়ে কারাগার ভরছে।

জুলিয়া ব্লেকনার আরও বলেন, বাংলাদেশের কূটনৈতিক অংশীদারদের এই বিষয়টি স্পষ্ট করা উচিত যে, সরকারের কর্তৃত্ববাদী দমনপীড়ন ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতাকে বিপন্ন করবে।

 

 

মতামত দিন

Your email address will not be published.