
ভয়াবহ জঙ্গি হামলার শিকার গুলশানের হোলি আর্টিজান বেকারিফাইল ছবি
রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের ওপর আজ সোমবার হাইকোর্টে রায়ের জন্য দিন ধার্য রয়েছে।
এর আগে ১১ অক্টোবর শুনানি শেষে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন। সাত বছর আগে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা দেশি-বিদেশি ২০ নাগরিককে হত্যা করে।
