- নিজস্ব প্রতিবেদক
- ২৫ অক্টোবর ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পুরোনো ছবি
দলের নেতাকর্মীদের ২৭ অক্টোবর থেকে রাজধানীর অলিগলি পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আক্রমণ করলে পাল্টা আক্রমণ করে বিএনপিকে পরাজিত করা হবে।
