
ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের মধ্যকার যুদ্ধ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।
‘আপনারা (যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য) মানসিকভাবে প্রস্তুত হোন। নিজেদের অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুত রাখুন। আমাদেরকে মাঠে নামতে হবে এবং হামাসকে ধ্বংস করতে হবে। নয়তো আমরা এখানে টিকে থাকতে পারব না।
গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেস সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সেখানকার ভূখণ্ডে প্রবেশ করে কয়েক শ হামাস যোদ্ধা। তার আগে ভোর বেলা থেকে সকাল পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ৫ হাজার রকেট ছুড়েছিল হামাস।
ইসরায়েলের ভূখন্ডে প্রবেশের পর নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি ২ শতাধিক ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা।
ইসরায়েলে হামাসের হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান অভিযানে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ৭৯১ জনে।
সূত্র : সিএনএন
