
লাশপ্রতীকী ছবি
রাজধানীর মোহাম্মদপুরে পরিবহনশ্রমিকদের মারধরে রাসেল মাতুব্বর (৩২) নামের এক বাসচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
রমজান পরিবহনের একটি বাসের চালক ছিলেন রাসেল। তিনি পরিবার নিয়ে মোহাম্মদপুরে ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার পালংয়ের দক্ষিণ সোওলা মাদবরবাড়ি। রাসেলের এক মেয়ে আছে।
রাসেলের মৃত্যুর তথ্য ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া নিশ্চিত করেন।
