ক্রীড়া ডেস্ক,
১৬ অক্টোবর, ২০২৩

চিত্রঃ সংগৃহীত
বিশ্বকাপে মাঠের খেলার বিচারে দুই মেরুতে অবস্থান করছে ভারত এবং বাংলাদেশ। টানা তিন ম্যাচ জিতে ভারত যখন উড়ছে। তখন টানা দুই হারে বিপর্যস্ত বাংলাদেশ। এই দুই দলই এবার মুখোমুখি হচ্ছে নিজেদের পরের ম্যাচে। আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। শক্তিমত্তার বিচারে ভারত বেশ অনেকটা এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বেশ উত্তাপ ছড়িয়েছে দুই দলের লড়াই।
এরপর ভারতীয় এক সমর্থক বীণ বাজানোর অভিনয় করেন, যা বাংলাদেশের সমর্থক শুনতে পাননি। পাশ থেকে আরেকজন জানান, এটা মূলত বিজয়ের সুর। যেটা বাংলাদেশ ভারতের মাটিতে কখনই শোনেনি, এবারও শুনতে পাবে না। এরপরেই কোহলির একটি কাভার ড্রাইভ এসে আঘাত করে বাংলাদেশের সমর্থকের গায়ে। আর পর্দায় লেখা ভেসে ওঠে- নাগিন ডান্স? কোনো সুযোগই নেই।
বিজ্ঞাপনের পরেই কমেন্টবক্সে রীতিমত কথার যুদ্ধে জড়িয়ে পড়েছেন দুই দেশের ক্রিকেট সমর্থকরা। অনেকেই ভারতকে সদ্য সমাপ্ত এশিয়া কাপের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আলোচনায় আসছে দুই দলের শেষ দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও।
