//

সালমান খান ‘বিগ বস ১৭’তে কত পারিশ্রমিক পাচ্ছেন?

10 মিনিট পড়ুন

বিশেষ প্রতিনিধি,

১৬ অক্টোবর,২০২৩

চিত্রঃ ইন্টারনেট

শুরু হয়ে গেছে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’। রোববার থেকে শুরু হয়েছে সিজন-১৭। এছাড়া মাস খানেক আগেই শেষ হয় ‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় সিজন। নতুন সিজনকে দর্শকের কাছে আরও আকর্ষণীয় করতে অভিনব সব পরিকল্পনা করেছেন নির্মাতারা। 

এদিকে গত দেড় দশকেরও বেশি সময় ধরে দর্শকের মনোরঞ্জন করছে অনুষ্ঠানটি। দীর্ঘ সময় ধরে এই শোতে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন বলিউডের ভাইজান। প্রায় তিন মাস ধরে চলবে ‘বিগ বস’র এবারের সিজন। যার মধ্যে সপ্তাহান্তে দেখা যাবে সালমানকে। নাম ‘উইকেন্ড কা ভার’। এর জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন এ অভিনেতা। জানলে বিস্মিত হবেন।

চলতি বছরের বিগ বসের থিম হতে চলেছে ‘সিঙ্গেলস ভার্সেস কাপলস’। শোনা যাচ্ছে, অনুষ্ঠানের নাটকীয়তা বাড়ানোর জন্য এই পন্থাই অবলম্বন করতে চলেছেন নির্মাতারা। ‘বিগ বস’র প্রাক্তন প্রতিযোগীরা, যারা রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করাকালীন সিঙ্গেল ছিলেন কিন্তু এখন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্কে রয়েছেন—তারা ‘কাপল’ অর্থাৎ যুগল হিসাবে চলতি সিজনে অংশ নিতে পারেন।

আবার, যারা ‘বিগ বস’-এর ঘরেই প্রেমে পড়েছিলেন কিন্তু এখন সেই প্রেমের সম্পর্ক অতীত—তারাও ‘সিঙ্গেল’ হিসাবে ঢুকতে পারেন ‘বিগ বস ১৭’র ঘরে।

চলতি বছরের ‘বিগ বস ১৭’র ঘরে নাকি ঐতিহাসিক একটি ঘটনা ঘটতে চলেছে, মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন প্রতিযোগীরা। এত বছরে এমনটা আগে কখনও হয়নি। নির্মাতারা এই সিজনকে আরও বেশি নাটকীয় করার জন্য নানা ধরনের পদ্ধতি অবলম্বন করছেন। সপ্তাহে দুদিন প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাৎ করবেন সালমান। তার জন্য প্রতি পর্বে নাকি ছয় কোটি টাকা পারিশ্রমিক পাবেন এ অভিনেতা। সপ্তাহে ১২ কোটি আর গোটা সিজনের জন্য প্রায় ২০০ কোটি টাকা পারিশ্রমিক পাবেন বলিউডের ভাইজান।

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog