//

হলিউড অভিনেতা ,সত্যজিৎ রায় সম্মাননা পাচ্ছেন

7 মিনিট পড়ুন

 

 

  • বিনোদন প্রতিবেদক
  • ১৩ অক্টোবর ২০২৩

মাইকেল ডগলাস। ছবি : সংগৃহীত

সত্যজিৎ রায় আজীবন সম্মাননা পাচ্ছেন হলিউড অভিনেতা ও প্রযোজক মাইকেল ডগলাস। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগ ঠাকুর লিখেছেন, ‘এবারের সত্যজিৎ রায় আজীবন সম্মাননা পাচ্ছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা এবং প্রযোজক মাইকেল ডগলাস। আগামী ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে এই পুরস্কার দেওয়া হবে।

মাইকেল ডগলাস হলিউডে তার ক্যারিয়ার শুরু করেন ১৯৬৬ সালে। ৭৮ বছর বয়সী এই অভিনেতার ক্যারিয়ারে রয়েছে ‘দ্য চায়না সিনড্রোম’, ‘বেসিক ইন্সটিক্ট’, ‘ফলিং ডাউন’ ও ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’র মতো সাড়া জাগানো চলচ্চিত্র। এই সিনেমাগুলো কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল। তার জনপ্রিয় আরও দুটি ছবি হলো ‘ওয়াল স্ট্রিট’ ও ‘ফ্যাটাল অ্যাট্রাকশন।’ ‘ওয়াল স্ট্রিট’ সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কার পুরস্কার রাভ করেন তিনি। ২০০৯ সালে পেয়েছেন আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট লাইফটাইম অ্যাওয়ার্ড। এ ছাড়াও তিনি একাধিকবার বাফতা, গোল্ডেন গ্লোব, এমি অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছেন। পেয়েছেন পুরস্কারও।

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog