//

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান লে. কর্নেল (অব.) আবদুল মজিদ আর নেই।

4 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিনিধি
  • ১২ অক্টোবর, ২০২৩

আব্দুল মজিদ চিত্রঃ বিএনপি মিডিয়া সেল।

 

ঢাকাঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান লে. কর্নেল (অব.) আবদুল মজিদ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।

বৃহস্পতিবার, অক্টোবর ১২, ২০২৩, রাত ২টা ১০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আবদুল মজিদ দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তিনি জানান, আবদুল মজিদের লাশ দেশে আসবে শুক্রবার।

মৃত্যু কালে তিনি স্ত্রী ও এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছে।

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog