ক্রীড়া ডেস্ক,
১০ অক্টোবর, ২০২৩

ছবি: ইন্টারনেট
টানা চার ম্যাচে কোনো গোল নেই কিলিয়ান এমবাপের। নেই কোনো অ্যাসিস্টও। এমনকি দলে তেমন কোনো অবদানও রাখতে পারছেন না কিলিয়ান এমবাপে। তাতেই নানা আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে তাকে নিয়ে। কেন ছন্দহীনতায় ভুগছেন এই ফরাসি তরুণ। ফুটবল বিশ্ব এখন এই আলোচনাতেই সরব।