কুড়িগ্রাম হইতে রফিকুল ইসলাম রফিক,
০৯ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রামঃ কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ (অনুর্ধ-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (৯অক্টোবর) সকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ (অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাফর আলী, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেদুল হাসান, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আকরাম হোসাইন প্রমুখ।
