//

হামাস-ইজরায়েল সংঘর্ষে মৃত পাঁচশোর বেশি, গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করবঃ হুঙ্কার নেতানিয়াহুর!

13 মিনিট পড়ুন

আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর,২০২৩

 

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চিত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিকঃ প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলায় বিধ্বস্ত ইজরায়েল। ইতিমধ্যেই তিনশোর বেশি ইজরায়েলির মৃত্যুর কথা জানা গিয়েছে। পালটা হুঙ্কার দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর গর্জন, গাজা শহরের যেখানে হামাস জঙ্গিরা লুকিয়ে রয়েছে, সেই সব অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হবে। এর মধ্যেই তাঁদের প্রত্যাঘাতে গাজায় অন্তত ২৩০ জনের মৃত্যু হয়েছে। হামাসের বহু ঠিকানায় চালানো হচ্ছে বিমান হামলা।

শনিবার ভোর সাড়ে ৬টা থেকে শুরু হয় হামাসের হামলা। প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী ইজরায়েলকে লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়ে! পরে কয়েকশো হামাস জঙ্গি ঢুকে পড়ে ইজরায়েলে। বহু মানুষকে পণবন্দি করার কথা জানা গিয়েছে। রেহাই নেই বিদেশিদেরও। তাদের হামলায় ৭ জন নেপালির আহত হওয়া ও ১৭ জনের পণবন্দি হওয়ার কথা জানা গিয়েছিল শনিবারই।

দিনটাকে ‘কালো দিন’ বলে বর্ণনা করেছেন নেতানিয়াহু। জানিয়ে দিয়েছে, তাঁর সেনা সর্বশক্তি প্রয়োগ করে পালটা মারে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসকে অকেজো করবেই। তাঁর কথায়, ”আমরা ওদের তিক্ততার শেষ পর্যায় পর্যন্ত আঘাত করব। ইজরায়েল ও তার জনগণের উপর তারা যে কালো দিনটি নামিয়ে এনেছে তার প্রতিশোধ নেব।”

ইজরায়েল  ও প্যালেস্টাইনের দ্বন্দ্ব নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আরবভূমির বুকে তৈরি ইহুদি দেশটিকে জন্মলগ্ন থেকেই ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে পড়শি মুসলিম দেশগুলোর। এপর্যন্ত একাধিক যুদ্ধও হয়েছে দুপক্ষের মধ্যে। ফের নতুন করে হামাসের হামলার পরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে।

মতামত দিন

Your email address will not be published.