//

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১ম আঘাত হানেন সাকিব।

8 মিনিট পড়ুন

 ক্রিড়া ডেস্ক

০৭ অক্টোবর, ২০২৩

 

চিত্রঃ সংগৃহীত

 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শনিবার (৭ অক্টোবর) ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে আফগানদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তবে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব।

টস হেরে ব্যাট করতে নেমে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়ান এই দুই ব্যাটার। টাইগার বোলারদের কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন গুরবাজ ও ইব্রাহিম।

তবে ইনিংসের নবম ওভারে বোলিংয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সাকিব। দলীয় ৪৭ রানে ২৫ বলে ২২ রান করে সাকিবের বলে তানজিদ তামিমকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ইব্রাহিম। পাওয়ার প্লের ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকি।

মতামত দিন

Your email address will not be published.