ক্রীড়া ডেস্ক,
৫ অক্টোবর, ২০২৩

চিত্রঃ সংগৃহীত
১২ বছর পরে ভারতে ক্রিকেট বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর বসেছে। কিন্তু উদ্বোধনী ম্যাচেই স্টেডিয়াম ফাঁকা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) হাতে গোনা কয়েকজন ক্রিকেটপ্রেমীর দেখা মিলেছে।
গত বিশ্বকাপের দুই ফাইনালিস্টের দ্বৈরথও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মাঠে টানতে পারেনি। ফোকলা স্টেডিয়াম দেখে হতাশ ক্রিকেট মহল। আহমেদাবাদের ফাঁকা মাঠের ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। ফাঁকা স্টেডিয়াম নিয়ে যখন প্রবল চর্চা চলছে ঠিক সেই সময়ে মাঠ ভরানোর জন্য বিসিসিআই-কে পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)।
বীরু লিখলেন, ”অফিস আওয়ারের পরে অনেক মানুষ খেলা দেখতে আসতেই পারেন। অন্য দলের খেলা থাকলে স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে টিকিট দেওয়া যেতে পারে। ৫০ ওভারের ম্যাচ নিয়ে আকর্ষণ এখন কমে গিয়েছে। তবে বিনামূল্যে টিকিট বিতরণ করা হলে তরুণ প্রজন্ম বিশ্বকাপের ম্যাচ দেখতে মাঠে আসতেই পারে। খেলোয়াড়রাও ভরা স্টেডিয়ামে খেলতে পারবে।”
দুপুর দুটোয় শুরু হয় বিশ্বকাপের প্রথম ম্যাচ। ফাঁকা মাঠে টস করতে নামেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের দুই ক্যাপ্টেন। দুই দলের হাতে গোনা কয়েকজন সমর্থককে দেখা যায় স্ট্যান্ডে। তাঁদের অধিকাংশই বিদেশি। বিশ্বকাপ সবে শুরু। আগামিদিনে ছবিটা বদলেও যেতে পারে।