//

প্রশ্ন ৪৪ কোটি টাকার

42 মিনিট পড়ুন

ক্রীড়া ডেস্ক,

৫ অক্টোবর,২০২৩

 

বিশ্বকাপ শুরুর আগে কোটি টাকার প্রশ্ন তো আসলে একটাই। কোটি টাকার বলছি কেন, আসলে তো ৪৪ কোটির টাকার। ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত পাবে, জানেন তো? ‌‘মাত্র’ ৪০ লাখ মার্কিন ডলার। কে চ্যাম্পিয়ন হবে, এটি তাই ‌‘ফোর মিলিয়ন ডলার কোয়েশ্চেন’। টাকার অঙ্কে ৪৪ কোটি টাকার প্রশ্ন।

তা মহামূল্য এ প্রশ্নের উত্তর কী, মানে বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হবে কোন দল? আমাকে বলতে বলছেন! আরে, এর চেয়ে সহজ প্রশ্ন আর হয় নাকি! আমি বলার পর বুঝবেন, উত্তরটা আপনারও জানা ছিল। কোন দল চ্যাম্পিয়ন হবে, এই প্রশ্নের উত্তর—যে দল ফাইনালে জিতবে।

২০১৯ বিশ্বকাপের আগে এ প্রশ্নের উত্তরটা এমন সহজই ছিল। কিন্তু লর্ডসের সেই ফাইনাল দিগন্ত উন্মোচনকারী এক তথ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে সবাইকে। জানিয়ে দিয়েছে, ফাইনালে না জিতেও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া যায়। সে জন্য বেশি চার মারলেই হয়!এবার অবশ্য আর তা হবে না। এরই মধ্যে আপনার জেনে যাওযার কথা, এবার ফাইনাল টাইয়ে শেষ হওয়ার পর সুপার ওভারও টাইয়ে শেষ হলে আরেকটি সুপার ওভার হবে। সেটিও টাই হলে আরেকটি। মীমাংসা না হওয়া পর্যন্ত এমন চলতেই থাকবে।ফুটবলে নকআউট ম্যাচ ‘টাই’ (পড়ুন ড্র) হয়ে গেলে তা ‘ব্রেক’ করার মাধ্যম হিসেবে পেনাল্টি শুটআউটের প্রবর্তন খেলাটা শুরুর অনেক পরে। গত শতকের সত্তরের দশকে। ক্রিকেটও অনেক বছর এমন কিছুর প্রয়োজন দেখেনি। টি-টোয়েন্টি না এলে হয়তো দেখতও না। টি-টোয়েন্টির প্রথম চাওয়া স্নায়ুক্ষয়ী উত্তেজনা, দ্বিতীয় চাওয়া আরও স্নায়ুক্ষয়ী উত্তেজনা…একমাত্র চাওয়াও তা-ই। একটা ম্যাচ শেষ হবে, আর দুই দলের কোনোটিই উচ্ছ্বাসে ভেসে না গিয়ে সমান তৃপ্তি নিয়ে হাত মেলাবে—এমন শান্তিপূর্ণ পরিবেশ কি টি-টোয়েন্টির সঙ্গে যায় নাকি! সুপার ওভার বস্তুটার উদ্ভাবন এ কারণেই। টি-টোয়েন্টি থেকে পরে যা ওয়ানডেতে রপ্তানি করা হয়েছে।

মতামত দিন

Your email address will not be published.