//

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

9 মিনিট পড়ুন

বিশেষ প্রতিনিধি, গাইবান্ধা।

৪ অক্টোবর,২০২৩

গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলার  ব্রহ্মপুত্র নদে দুই দিনব্যাপী আবহমান বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ শুরু হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে কামারজানি ইউনিয়ন আওয়ামী লীগ এই নৌকা বাইচ এর আয়োজন করে। 

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।

gaibandha-1

কামারজানি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রামাণিক কোট, যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক অ্যা মহিবুল হক সরকার মোহন, ছাত্রলীগ সাবেক জেলা সভাপতি আসিফ সরকার, কামারজানি ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানসহ অনেকে।

gaibandha-2

নৌকা বাইচকে কেন্দ্র করে সকাল থেকেই এখানে উৎসবের আমেজ সৃষ্টি হয়। শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে হাজার হাজার মানুষ এ বাইচ উপভোগ করতে উপস্থিত হয়ে মেতে ওঠে আনন্দ-উল্লাসে। ব্রহ্মপুত্র নদ পাড়ে বিভিন্ন খাবারের পসরা নিয়ে বসে গ্রাম্যমেলা।

gaibandha-4

গাইবান্ধার বিভিন্ন উপজেলাসহ আশেপাশের কয়েকটি জেলা থেকেও রং-বেরংয়ের নৌকা এই আয়োজনে অংশ নেয়। নৌকা বাইচ শুরু হলে পুরো এলাকাজুড়ে নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে ‘হেইওরে, হেইওরে’ ডাকে মুখরিত হয়ে উঠে।

মতামত দিন

Your email address will not be published.