ক্যাম্পাস প্রতিনিধি ,রাজশাহী
১ অক্টোবর ২০২৩

ছবিঃ সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো প্রয়োজন। তিনি দিনের পর দিন হাসপাতালে মুমূর্ষু অবস্থা অতিবাহিত করছেন। আর এই সরকার এটা নিয়ে তালবাহানা করছে। যদি তার কিছু হয়ে যায় এর দায়ভার এই সরকারকে বহন করতে হবে
এ সময় শিক্ষক সমিতি ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুনুর রশীদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ আজ দেশের মানুষ একটি দাবি নিয়ে রাস্তায় নেমেছে। আজ দেশের মানুষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে। তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
তিনি আরো বলেন, আজ এই সরকার খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলার পরিকল্পনা করেছে। তার কিছু হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে। আমি সরকারকে আহবান জানাব অচিরেই তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান (মুক্তা) বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করে রাখা হয়েছে। সেখানে অসুস্থ অবস্থায় তিনি দিন পার করছেন। তার বর্তমানে যে শারীরিক অবস্থা তা দেখে তার ব্যক্তিগত চিকিৎসক বলেছেন তাকে এদেশে চিকিৎসা সম্ভব না। চিকিৎসার অযুহাতে তাকে আটকে রাখা হয়েছ। আমি মনে করি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। খালেদা জিয়া প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত প্রতিহিংসারও শিকার। কারন প্রধানমন্ত্রী এক জায়গা বলেছে বিএনপি আবার বারাবাড়ি করলে তাদের জেলে ঢোকানো হবে। আমরা মনে করি এসব হিংসার ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুল হাসান খান মুক্তার সঞ্চালনায় আরো বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাবিরুজ্জামান সুজা ও অধ্যাপক আমজাদ হোসেন।
