চরভদ্রাসন থেকে আব্দুস সালাম ।
৩০ সেপ্টেম্বর ২০২৩
পুরস্কার বিতরনী অনুষ্ঠান ছবিঃ আব্দুস সালামআব্দুস সালাম মোল্লা স্টাফ রিপোর্টার: ফরিদপুর জেলা চরভদ্রাসন উপজেলায় ইস্পাহানি নিবেদিত আনোয়ারা মান্নান বেগ আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দিয়েস্বাগত জানান, আনোরা হামিদা চক্ষু হাসপাতালের পরিচালক ডাক্তার মহসিন বেগ।
এ খেলা প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাউসার হোসেন মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মোরসে’দ, বিশিষ্ট শিল্পপতি ওক্রিয়া সংগঠক শামসুল হক,জেলা পরিষদের সদস্য ইলিয়া বেগ, শিল্পপতি নাঈম বেগ,ইস্পাহানি ডিভিশন ম্যানেজার তরিকুল ইসলাম, আর্কিটেক মুজাহিদ বেগ,
চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, এখেলায় সভাপতিত্ব করেন আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালেরপরিচালক ডাক্তার মহাসিন বেগ।
খেলায় ঢাকার বিকেএসপি বনাম ফরিদপুর একাদশ এর মধ্য ৯০মিনিটের খেলা অনুষ্ঠিত হয়,চরম উত্তেজনা পূর্ণখেলাটি অনুষ্ঠিত হয়। এখেলায় বিকেএসপি টাইব্রেকারে ৫-৬বিজয়ী হয়। এ খেলায় সার্বিক সহযোগিতা করেন চরভদ্রাসনস্পোর্টিং ক্লাব,সুলতানপুর স্পোর্টিং ক্লাব,মৌলভীরচর স্পোর্টিং ক্লাব , ভাসানচর স্পোর্টিং ক্লাব । এলাকার বিপুল সংখ্যক ক্রিয়া প্রেমিকউপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
