//

আবারও কমলো সোনার দাম

4 মিনিট পড়ুন

স্টাফ রিপোর্টার

৩০ সেপ্টেম্বর ২০২৩

 

সাপ্তাহের ব্যবধানে আবারও কমলো সোনার দাম।  সব থেকে ভালো মানের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ২৮৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ৯৮ হাজার ৯৬০ টাকা।

 এর আগে গত ২৭ সেপ্টেম্বর ২২ ক্যারটের সোনার ভরিতে ১ হাজার ২৮৩ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস, যা পরদিন বৃহস্পতিবার থেকে কার্যকর হয়। তখন থেকে এই মানের  এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল ৯৯ হাজার ৯৬০ টাকা।
   শনিবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আগামীকাল রবিবার (১ অক্টোবর) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মতামত দিন

Your email address will not be published.