//

সিরিজ হাড়লো বাংলাদেশ।

10 মিনিট পড়ুন

ক্রীড়া ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৩

বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে মাঠের বাইরের অবস্থা টালমাটাল। আর মাঠেও অবস্থা করুণ। বিশ্বকাপ যাত্রার আগে বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞতা মোটেও সুখকর হলো না। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৭ উইকেটে হেরেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচ পণ্ড হওয়ার পর টানা দুই জয়ে ২-০তে সিরিজ নিশ্চিত করল অতিথিরা।

আগে ব্যাটিং করে ৩৪.৩ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে লড়েছেন শুধু চোট কাটিয়ে দলে ফেরা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৮৪ বলে ১০ বাউন্ডারিতে ৭৬ রান করেন তিনি। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে দলকে জেতানো শান্ত চোটে পড়ে ওই ম্যাচের পরই ছিটকে যান। কালই প্রথম ফিরলেন। সাকিব, লিটনের অনুপস্থিতিতে এ ম্যাচে তিনি নেতৃত্বও পান। ফিরেই খেললেন দুর্দান্ত এক ক্যাপ্টেনস নক। যদিও দলের হারে বিফলেই যায় তার এ নিঃসঙ্গ লড়াই। আর কারো ব্যাটই কাল হাসেনি।

পরে উইল ইয়াং ও হেনরি নিকোলসের দুই ফিফটিতে ভর করে ৭ উইকেট ও ৯১ বল হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ৮০ বলে ১০ বাউন্ডারি ও এক ছক্কায় ৭০ রান করেন ইয়াং। ৮৬ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন হেনরি নিকোলস। টম ব্লান্ডেল ১৬ বলে ২৩ রান করেন। এ জয়ে বিশ্বকাপ প্রস্তুতিটা দারুণভাবে সেরে নিল কিউইরা।

উইল ইয়াং ম্যাচসেরা ও হেনরি নিকোলস সিরিজসেরা খেলোয়াড় হয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৩৪.৩ ওভারে ১৭১ (শান্ত ৭৬, মাহমুদউল্লাহ ২১, মুশফিক ১৮, তাওহিদ ১৮; অ্যাডাম মিলনে ৪/৩৪, ম্যাককনচি ২/১৮, বোল্ট ২/৩৩)। নিউজিল্যান্ড: ৩৪.৫ ওভারে ১৭৫/৩ (উইল ইয়াং ৭০, হেনরি নিকোলস ৫০*; শরিফুল ইসলাম)। ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা: উইল ইয়াং। সিরিজসেরা: হেনরি নিকোলস।

মতামত দিন

Your email address will not be published.