//

উদ্বেগ–উৎকণ্ঠায় কানাডাপ্রবাসী ভারতীয়রা ,নয়াদিল্লির ভিসা বন্ধের সিদ্ধান্তে।

10 মিনিট পড়ুন
আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৩
কানাডায় বসবাসকারী অভিবাসীদের শীর্ষে রয়েছেন ভারতীয়রাফাইল ছবি: রয়টার্স

কানাডার ভ্যানকুভারভিত্তিক একটি পর্যটন প্রতিষ্ঠানে ফোনগুলো বেজেই চলেছে। এ চিত্র কানাডীয়দের জন্য ভারত ভিসা বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই। এই ভিসা নিষেধাজ্ঞা কতটা বিপত্তি ডেকে আনতে পারে, তা নিয়ে উদ্বেগ আগামী মাসগুলোতে ভারত ভ্রমণের পরিকল্পনা করা কানাডীয়দের।

ওই পর্যটন প্রতিষ্ঠানটির নাম ‘এক্সপ্লোর ইন্ডিয়া’। কানাডার নাগরিকদের ভারত ভ্রমণে সহায়তা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এক্সপ্লোর ইন্ডিয়ার কর্মকর্তা রাধিকা শর্মা বলছিলেন, যাঁদের কাছে ভারতের ভিসা আছে, তাঁরা নিশ্চিন্ত। তবে এখনো যাঁরা আবেদন করেননি, তাঁরা চিন্তায় আছেন, আদৌ ভিসা পাবেন, কি পাবেন না।

গত বৃহস্পতিবার কানাডার নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দেয় ভারত। কানাডার মাটিতে শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারতের সম্ভাব্য সংশ্লিষ্টতা আছে—কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এমন অভিযোগের পরই ভিসা নিষেধাজ্ঞা দেয় নয়াদিল্লি। হরদীপ হত্যা নিয়ে ট্রুডোর অভিযোগও নাকচ করেছে তারা।
যে পাঁচ দেশ থেকে ভারতে সবচেয়ে বেশি বিদেশ ভ্রমণের জন্য যান, তার মধ্যে কানাডাও রয়েছে। ২০২১ সালে ৮০ হাজারের বেশি কানাডীয় ভারত ভ্রমণ করেছিলেন। কানাডার ১৮ লাখ ৬০ হাজার বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত। তাঁদের অনেকের জন্য এই ভিসা নিষেধাজ্ঞা অতটাও সমস্যার নয়। তবে অনেকেই এই নিষেধাজ্ঞার ফলে কানাডায় তাঁদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন।

এক্সপ্লোর ইন্ডিয়ার কর্মকর্তা রাধিকা শর্মা ভারতের নাগরিক। কানাডায় পড়াশোনা করছেন তিনি। তিনি ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। চাইলেই ভারত ভ্রমণ করতে পারবেন। পাশাপাশি যাঁরা ভারত ও কানাডার যৌথ নাগরিক, তাঁরাও ভিসা নিয়ে কোনো সমস্যায় পড়বেন না।

মতামত দিন

Your email address will not be published.