//

মশার কামড় যদি না কমে, ডেঙ্গু রোগীও কমবে না – জাহিদ মালেক

6 মিনিট পড়ুন

মশার কামড় যদি না কমে, ডেঙ্গু রোগীও কমবে না। মশা কমানো দায়িত্ব যাদের, সে দায়িত্ব তাদের ভালোভাবে পালন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমাদের দ্বায়িত্ব চিকিতৎসা দেয়া আমরা তা দিয়ে যাচ্ছি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিদিন তিন হাজার রোগী পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “এখন ৬৪ জেলাতেই রোগী পাওয়া যাচ্ছে। প্রতি দিন ৩,০০০ রোগী পাওয়া যাচ্ছে। কেন পাচ্ছি? কারণ মশা কমেনি বরং বেড়েছে। সেই কারণে রোগী বেশি পাচ্ছি। কাজেই সমস্যার গোঁড়ায় আমাদের হাত দিতে হবে।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যার যেখানে দায়িত্ব সেখানে তা পালন করতে হবে। ওই দায়িত্ব তো আমরা দেখি না। আমাদের দায়িত্ব তো হাসপাতালে চিকিৎসা দেওয়া। সেই চিকিৎসা আমরা সঠিকভাবে দিচ্ছি। হাসপাতালে স্যালাইনেরও কোনো অভাব নেই।”

তিনি বলেন, “বাইরে স্যালাইনের একটু ঘাটতি হয়েছে। সে কারণে আমরা আমদানির অনুমতি দিয়েছি। সাত লাখ ব্যাগ স্যালাইন দেশে আসার প্রক্রিয়ার মধ্যে আছে। অল্প কিছুদিনের মধ্যে আমাদের হাতে চলে আসবে।”

মতামত দিন

Your email address will not be published.