/

ভূমিকম্পে মরোক্কোতে নিহতের সংখ্যা বেড়ে ৬৩২

8 মিনিট পড়ুন
স্টাফ রিপোর্টার
🗓️ ৯ সেপ্টেম্বর ২০২৩
মরক্কোতে গতকাল শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৬৩২ জনে পৌঁছেছে। আহত হয়েছে কমপক্ষে ৩২৯ জন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির স্থানীয় টিভি চ্যানেল এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ১১টা ১১ মিনিটে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে।
প্রথম ভূমিকম্পটির ১৯ মিনিট পর আরেকটি ভূকম্পন (পরাঘাত) হয়। রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উচ্চ অ্যাটলাস পর্বতমালা।
দেশটির চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রায় ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই পর্বতমালার অবস্থান। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মারাকেশসহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকার লোকজন ভূমিকম্পে নিহত হয়েছেন।
মরক্কোতে ভূমিকম্পে বিধ্বস্ত একটি গাড়ির ছবি: দৈনিক বাংলা এক্সপ্রেস প্রতিনিধি
স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা দৈনিক বাংলা এক্সপ্রেস প্রতিনিধি জানায়, বেশির ভাগ  প্রাণহানি ঘটেছে পাহাড়ি এলাকায়, যেখানে দ্রুত পৌঁছানোটা কঠিন হয়ে পড়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তথ্যানুসারে, ভূমিকম্পে মারাকেশ, আল-হাউস, ওয়ারজাজেট, আজিলাল, চিচাউয়া, তারউদান্ত এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে

মতামত দিন

Your email address will not be published.