দৈনিক বাংলা এক্সপ্রেস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৩
এসব তরুণের মধ্যে ৬০ শতাংশ নারী থাকবে বলে জানা গেছে। রোববার (২৭ আগস্ট) ওই চুক্তি স্বাক্ষর হয় বলে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রকল্পটি সুবিধাবঞ্চিত তরুণদের শিক্ষা ও কর্মসংস্থান অর্জনে সহায়তা করবে। এটি তাদের দক্ষতা প্রশিক্ষণ, বিকল্প শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হতে সহায়তা করবে যারা- শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের (এনইইটি) আওতায় নেই।
প্রকল্পটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ঝরেপড়া শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের বৃত্তিমূলক মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে সহায়তা করবে। সেই সঙ্গে প্রকল্পটির আওতায় তরুণদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ দেওয়া হবে। এসব প্রশিক্ষণ কেন্দ্র গ্রামীণ তরুণদের বিশেষ করে নারীদের জন্য সুবিধাজনক স্থানে স্থাপন করা হবে।
