//

ইরান যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত

8 মিনিট পড়ুন

 

 

 

ইরান যুদ্ধে যোগ দিতে জোরালো প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর সামরিক অভিযানে সহায়তা করবে দেশটি।

এছাড়া হরমুজ খুলতে সামরিক শক্তি ব্যবহারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবুজ সংকেত খুঁজছে দেশটি।

আজ বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। গত ২৮ ফেব্রুয়ার যুদ্ধ শুরু হওয়ার প্রথম থেকেই ইরান আমিরাতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে।

আমিরাতের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, তারা যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশকে মিলে জোট গঠনের আহ্বান জানিয়েছেন। যেই জোট সামরিক উপায়ে জোরপূর্বক হরমুজ প্রণালী খুলবে।

হরমুজকে ইরানের নিয়ন্ত্রণ থেকে কিভাবে মুক্ত করা যায় এবং আমিরাত এতে সামরিকভাবে কি অবদান রাখতে পারে এখন সেটিই দেখছে।

এ ব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রতিবেদনের তথ্যটি অস্বীকার করেনি। তারা বলেছে, “হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে একটি ব্যাপক বৈশ্বিক ঐকমত্য তৈরি হয়েছে।”

ত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এর পরপরই হরমুজ বন্ধ করে দেয় তেহরান। এখান দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ হয়। হরমুজ সবার জন্য উন্মুক্ত না থাকায় এখন বিশ্বব্যাপী জ্বালানির সংকট তৈরির শঙ্কা দেখা দিয়েছে।

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.