//

নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

8 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ১৮ জুলাই ২০২৫
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বিভিন্ন দোকান ও স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বিভিন্ন দোকান ও স্বজনদের আহাজারি।

 

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় হকার্স মার্কেটে আগুন লেগে ৩০টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে এ ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে হকার্স মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পোশাক, জুতা, কনফেকশনারি, ব্যাটারিসহ বিভিন্ন ধরনের দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নির্বাপণের সময় ফায়ার সার্ভিসের ৫ জন কর্মী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আগুনে প্রায় কোটি টাকার মালপত্র পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া  বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৩০টির মতো দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা সম্ভব হবে।

ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ বলেন, হকার্স মার্কেটে ৬৪২টি টিনশেড দোকান ছিল। এর মধ্যে ৩০টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে অনেক টাকার ক্ষতি হয়েছে।

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.