- নিজস্ব প্রতিবেদক
- ১৬ জুলাই ২০২৫

ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ৪ জন হাসপাতালে এসেছিল। এর মধ্যে ৩ জন নিহত ও ১ জন আহত আছে।
