//

বনশ্রীতে আবাসিক ভবনে আগুন

5 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ১৫ জুলাই ২০২৫
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
ভবনে আগুন জ্বলছে। ছবি : সংগৃহীত
ভবনে আগুন জ্বলছে। ছবি : সংগৃহীত

রাজধানীর বনশ্রীর সি ব্লকের ২ নম্বর রোডের একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুন নেভাতে পুলিশ ও স্থানীয়রাও সহযোগিতা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ছাদের এক পাশে প্রথমে আগুন দেখা যায়। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা দ্রুত নিচে নেমে আসেন।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বনশ্রীর সি ব্লকে একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog