//

পরীক্ষার সিটে বসা নিয়ে সংঘর্ষ, আটক ১৮

10 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ১৫ জুলাই ২০২৫
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি : কালবেলা
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত ও ১৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কলেজে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, দুপুর ১টার সময় হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা কেন্দ্রে হলে বসা নিয়ে নন্নী এলাকার আকাশ ও নালিতাবাড়ী উপজেলা সদরের ফরহাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর নালিতাবাড়ী পৌঁছলে সেখান থেকে ফরহাদের ২০/২৫ বন্ধু কলেজে এসে শাকিল আহমেদের ওপর হামলা করে এবং ক্ষুর দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন ও ছাত্ররা নালিতাবাড়ী থেকে আসা ছাত্র ও বহিরাগতদের ওপর হামলা চালায়। একই সঙ্গে তাদের দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল্লাহ বলেন, স্থানীয় এক পরীক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন শহরের অপর পরীক্ষার্থী লাথি মারে। স্থানীয় অপর পরীক্ষার্থী এর প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে শহর থেকে বহিরাগতদের ডেকে এনে জখম করা হয় স্থানীয় শিক্ষার্থী শাকিলকে।

ইংরেজি বিভাগের প্রভাষক রুপচান আহমেদ মুরাদ বলেন, আহত শিক্ষার্থীকে নিয়ে আমি শেরপুর সদর হাসপাতালে আছি। বর্তমানে তার চিকিৎসা চলছে।

সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসানা আল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কলেজ কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়দের আটক করা শিক্ষার্থী ও বহিরাগতদের উদ্ধার করে থানা হেফাজতে রয়েছে। পুলিশ এ ব্যাপারে কাউকে ছাড় দেবে না। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা চলমান আছে।

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.