//

ইয়েমেন থেকে এখনো হামলা হচ্ছে ইসরায়েলে

6 মিনিট পড়ুন
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ৬ জুলাই ২০২৫
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধ করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। রোববার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আরব নিউজের

ঘটনার সময় নিরাপত্তা সতর্কতা হিসেবে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়।

ইসরায়েল সতর্ক করে বলেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালানো অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে নৌ ও আকাশপথে অবরোধ আরোপ করা হবে। ইসরায়েলের দাবি, গাজায় চলমান যুদ্ধের প্রতি সংহতি জানিয়ে হুতিরা এ হামলা চালাচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে আসছে। সেই সঙ্গে লোহিত সাগরে জাহাজ চলাচলেও বাধা সৃষ্টি করছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক বাণিজ্যে।

তবে ইসরায়েল অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েল ভূপাতিত করতে সক্ষম হয়েছে বা সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছে। পাল্টা জবাবে ইসরায়েলও একাধিক বিমান হামলা চালিয়েছে হুতিদের অবস্থানে।

 

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.