//

ইরানে ফের হামলার চেষ্টা, ইসরায়েলি ড্রোন ভূপাতিত

9 মিনিট পড়ুন
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৫
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
ড্রোন। ছবি : সংগৃহীত
ড্রোন। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যে ইরানে ফের হামলার চেষ্টা হয়েছে। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ড্রোনকে আঘাত হানার আগেই শনাক্ত করতে সমর্থ হয়। খবর মিডল ইস্ট আইয়ের।

মঙ্গলবার (২৪ জুন) গভীর রাতে ওই ঘটনা ঘটে। ইরানের সামরিক কমান্ড জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি ড্রোন তার আকাশসীমা “লঙ্ঘন” করছে। যদি তা চলতে থাকে তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের বিরুদ্ধে খুবই খারাপভাবে প্রতিক্রিয়া দেখানো হবে।

গভীর রাতে ঘটনা সম্পর্কে কর্মকর্তারা জানান, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তরাঞ্চলীয় শহর রাশতের উপরে আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে। সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোনো শত্রু আঘাত করতে এলে চরম মূল্য পেতে হবে ।

এর আগে মঙ্গলবার যুদ্ধবিরতির শুরুতেই দুপক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। তখন যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া বার্তা দেন। তিনি বলেন, ইরান ও ইসরায়েল উভয়পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তবে তিনি ইসরায়েলের আচরণে ‘অসন্তুষ্ট’ বলে মন্তব্য করেছেন।

ট্রাম্প এক বার্তায় ইসরায়েলকে সতর্ক করে বলেন, বোমা ফেলানো বন্ধ করুন, আপনার পাইলটদের এখনই ঘরে ফিরিয়ে আনুন!

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তিনি তেহরানে ‘তীব্র হামলা’র নির্দেশ দিয়েছেন। তার দাবি, ইরান যুদ্ধবিরতি চুক্তি ভেঙেছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে।

ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ইসরায়েল যদি আবার হামলা চালায়, তাহলে তারা উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.