//

ঢাবির টিএসসিতে ‘ককটেল’ বিস্ফোরণ

4 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ২৫ জুন ২০২৫
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
ছবি: প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত ১০টা ২২ মিনিটে এ বিস্ফোরণ ঘটানো হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

তিনি বলেন, এটি একটি ককটেল বা বড় ধরনের পটকা হতে পারে। আমরা সিসিটিভি ফুটেজ চেক করে দেখতেছি। জড়িতকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এদিকে এ ঘটনার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতাকর্মীরা। রাত ১১টা ১৫ মিনিটে একটি মিছিল রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে প্রক্টর অফিসের সামনে এসে শেষ হয়।

এসময় বাগছাসের আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog