- নিজস্ব প্রতিবেদক
-
২২ জুন ২০২৫
ঢাকায় চীনের দূতাবাসে বিএনপির প্রতিনিধিদলের সদস্যরা ও দূতাবাসের কর্মকর্তারাছবি: সংগৃহীত
চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশটিতে সফর করবে। আজ রাতে প্রতিনিধি দলটি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিএনপি প্রতিনিধি দলের সফরের আগে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর আমন্ত্রণে বৃহস্পতিবার সন্ধ্যায় বারিধারা দূতাবাসে যায় বিএনপির প্রতিনিধি দল।
এর আগে গত মাসের শেষ দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধিদল। সফরকালে প্রতিনিধিদল চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর-পূর্ব এশিয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন।
